বিপিএল ফাইনালের টিকিট নিয়ে বিশেষ বার্তা দিল বিসিবি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
২০২৫ বিপিএলের ফাইনাল

২০২৫ বিপিএলের ফাইনাল © সংগৃহীত

২০২৫ বিপিএলের শুরুতে টিকিট নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অনলাইন টিকিট ব্যবস্থা চালু থাকায় এবার দর্শকরা আগের চেয়ে সহজেই টিকিট সংগ্রহ করতে পেরেছেন।

তবে আজকের বিপিএল ফাইনালের আগে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের নিরাপদ ও স্বচ্ছন্দ প্রবেশ নিশ্চিত করতে স্টেডিয়ামের প্রবেশপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাইনালের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। তাই স্টেডিয়ামের আশপাশে বা জাতীয় সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথে টিকিটের খোঁজ করেও কোনো লাভ হবে না। দর্শকদের অপ্রয়োজনে সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।  

বিপিএলের টিকিট বিক্রি থেকে এবার ১২ কোটি টাকার বেশি আয় হতে পারে বলে আশা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্লে-অফের আগ পর্যন্ত আয় ছিল ১০ কোটি টাকা, আর ফাইনালের সব টিকিট বিক্রি হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।  

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ফাইনাল। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে, আর চিটাগং কিংস চাইবে প্রথমবারের মতো শিরোপা জিততে। এর আগে ২০১৩ বিপিএলে রানার্সআপ হয়েছিল চিটাগং কিংস, যেখানে তারা হেরেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬