বিপিএলে আপনার পছন্দের দলে থাকছে যেসব বিদেশী তারকারা

০২ জানুয়ারি ২০১৯, ০৯:৫৭ PM

© সংগৃহীত

প্রতি বছরই দেশীয় ক্রিকেট ভক্তদের মনে দারুন এক উন্মাদনার আবহ নিয়ে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।  ষষ্ঠবারের মতো দেশের ঘরোয়া ক্রিকেটের এই জনপ্রিয় আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি।  জাতীয় নির্বাচন সহ নানা কারণে এবারের বিপিএল একটু দেরিতে অনুষ্ঠিত হচ্ছে।  তবে দেরিতে হলেও এবারের বিপিএল ক্রিকেট প্রেমীদের জন্য একটু স্পেশাল।  কারণ এবার প্রথমবারের মতো বিপিএলে খেলবেন এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেট তারকারা। 

বিপিএলে বরাবরের মতোই বিদেশী খেলোয়াড়দের নিয়ে একটু ভিন্ন মাত্রার আগ্রহ কাজ করে দলগুলোর সমর্থকদের মধ্যে।  এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।  নিজের পছন্দের দলে কোন বিদেশী তারকা খেলছেন তা ইতোমধ্যে হয়তো জেনে গেছেন অনেকে। আবার অনেকে মুখিয়ে আছেন কোন দলে কোন বিদেশী তারকা জায়গা পেয়েছেন তা জানতে।  

তবে দেরি না করে জেনে নিন আপনার পছন্দের দলে স্থান পাওয়া বিদেশী ক্রিকেট তারকাদের সম্পর্কে-

রংপুর রাইডার্স
ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ওশান টমাস, শেলডন কটরেল, শন উইলিয়ামস, রবি বোপারা।

ঢাকা ডায়নামাইটস
কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইয়ান বেল।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
স্টিভেন স্মিথ, শহীদ আফ্রিদি, এভিন লুইস, লিয়াম ডসন, শোয়েব মালিক, থিসারা পেরেরা।

খুলনা টাইটানস
কার্লোস ব্রাফেট, লাসিথ মালিঙ্গা, ডাভিড মালান, ইয়াসির শাহ, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর, ডেভিড ভিসে।

সিলেট সিক্সারস
ডেভিড ওয়ার্নার, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সোহেল তানভীর।

রাজশাহী কিং
মোহাম্মদ হাফিজ, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা।

চিটাগং ভাইকিংস
মোহাম্মদ শেহজাদ, লুক রনকি, সিকান্দার রাজা, দাসুন শানাকা, ক্যামেরন ডেলপোর্ট, নাজিবুল্লাহ জাদরান।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×