বাংলাদেশে আসছেন হামজা, যোগ দেবেন ক্যাম্পে

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, হামজা কখন জাতীয় দলে খেলবেন, এবার তা জানা গেল।

আগামী এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ক্যাম্পটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় পর্ব ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে। দল ২০ মার্চ ঢাকা ফিরে আসবে এবং ২১ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে।

শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকা আসবেন এবং তারপর জাতীয় দলের সাথে যোগ দেবেন। বাফুফের কার্যনির্বাহি কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন। ’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডে হামজা বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলবে এমনটাই প্রত্যাশা সকলের।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬