ধর্ষণ ও হত্যার হুমকি পেলেন ফুটবলার সুমাইয়া, স্ট্যাটাস ভাইরাল

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
মাতসুশিমা সুমাইয়া

মাতসুশিমা সুমাইয়া © সংগৃহীত

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়া। কয়েকদিনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে  বুলিংয়ের শিকার হচ্ছেন তিনি। পাশাপাশি ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলেও উল্লেখ করেছেন এই ফুটবলার।

খোঁজ নিয়ে জানা গেছে, নারী ফুটবলারদের অনেককেই সহ্য করতে হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য। ব্যতিক্রম হয়নি সুমাইয়ার ক্ষেত্রেও। ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন জাপানিজ ফুটবলার নামে পরিচিত সুমাইয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ‍বিকেল সাড়ে তিনটার দিকে ফেসবুকে পোস্ট দেন সুমাইয়া। তিনি লেখেন, ‘আমি আমার বাবা-মায়ের সঙ্গে ফুটবল খেলার জন্য রীতিমতো যুদ্ধ করেছি এই বিশ্বাসে যে দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।’

তিনি লেখেন, ‘কেউই একজন খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমিসহ সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই সম্পর্কে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সক্ষমতা আমার আছে।’ 

তিনি আরও লেখেন, ‘গত কয়েকদিন ধরে, আমি অসংখ্যবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। কিছু কথা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কখনও কল্পনাও করিনি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সুমাইয়ার পোস্ট। অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, বাফুফেও জানানোর কথা বলেছেন তারা।

কোচ বাটলারকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। তাদের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বাফুফে। পরবর্তীতে বিশেষ এই কমিটি গত ২ ফেব্রুয়ারি বয়কটের ডাক দেওয়া ফুটবলারদের মধ্যে সাবিনা-সুমাইয়াসহ ৭ জনের জবানবন্দি নিয়েছে। এর আগে বাফুফে সভাপতির কাছে পাঠানো লিখিত অভিযোগের সঙ্গে ইংরেজি চিঠি লিখেছিলেন জাপানিজ বংশোদ্ভুত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬