বিপিএল অভিষেকে ৫ উইকেট পাওয়া কে এই মোহাম্মদ আলী?

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা সবারই মনে থাকার কথা। ওই সফরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সেই সিরিজের দুটি টেস্টেই পাকিস্তানের একাদশে ছিলেন এক অখ্যাত পেসার। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেনও তিনি। তার নাম মোহাম্মদ আলী।

পাকিস্তানের এই পেসারকেই ফাইনালের আগের ফাইনাল ম্যাচে একাদশে নেয় ফরচুন বরিশাল। সারপ্রাইজ প্যাকেজ আলীও প্রতিদান দিয়েছেন দলের সিদ্ধান্তের। ২৪ রানে ৫ উইকেট শিকার করে চিটাগং কিংসকে থামিয়ে দিয়েছেন ১৪৯ রানে।  দ্বিতীয় বোলার হিসেবে বিপিএল অভিষেকে পাঁচ উইকেট শিকারের এ কীর্তি গড়লেন আলী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আলী। ৫ উইকেটের ৪টিই পাকিস্তানি পেসার নিয়েছেন চিটাগংয়ের ১৯তম ওভারে।

৩২ বছরের আলি পাকিস্তানের হয়ে ৪ টেস্টে ৬ উইকেট শিকার করেছেন। ফার্স্ট ক্লাসে তার উইকেট রয়েছে ১৭৪টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন। যেখানে পিএসএলে ১২ ম্যাচে ১৯ উইকেট রয়েছে তার।

 

ট্যাগ: ক্রিকেট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬