বাটলারের অধীনে অনুশীলন করেননি ১৮ নারী ফুটবলার, বাফুফে বেকায়দায়

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ব্রিটিশ কোচ বাটলারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ১৮ নারী ফুটবলার

ব্রিটিশ কোচ বাটলারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ১৮ নারী ফুটবলার © সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে গত কয়েক বছরে যা কিছু সাফল্য, সবই বলতে গেলে মেয়েদের হাত ধরে। সেই নারী ফুটবলের দলে এখন অশান্তির আগুন। ব্রিটিশ কোচ পিটার বাটলার থাকলে গণ–অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ১৮ খেলোয়াড়। তাদের বেশির ভাগই দুবারের সাফজয়ী। এরই মধ্যে শনিবার (১ ফেব্রুয়ারি) বাটলার অনুশীলন করালেও বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলন অংশ নেয়নি। এ অবস্থায় বাফুফে বেশ বেকায়দায় পড়েছে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

জানা গেছে, সাফের আগে থেকেই কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব। পরে সাফের মাঝেই সেটি প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে। বাংলাদেশ জাতীয় নারী দলের অনুশীলন হয়েছে আজ সকালে। বিদ্রোহ করা ১৮ ফুটবলার ছাড়া বাকি ১৩ জনকে অনুশীলন করিয়েছেন কোচ পিটার বাটলার।

জাতীয় দলের বাকি ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মাসুরা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, রুপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি আফিদা-নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এই বয়কটে।  

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাটলারের অধীনে কোনও অনুশীলন করবেন না। তাকে বাফুফে কোচ পদে বহাল রাখলে তারা ফুটবল থেকেই সরে যাবেন। সেই অবস্থানে অনড় থাকায় আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।

কোচ-খেলোয়াড়দের মধ্যে এমন দ্বন্দ্ব নিয়ে বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেয়েদের অবশ্যই বাংলাদেশের ফুটবলে একটা ভালো অবদান রয়েছে। কিন্তু ভালো অবদান থাকার পরেও কারও কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু ঠিক না। সে কোচ, খেলোয়াড় ও কর্মকর্তা যিনিই হোন না কেন। আমরা আশা করছি, একটা সুন্দর সমাধানে পৌঁছাতে পারবো। ’

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬