১২ জন নিয়ে খেলেছে ভারত, অভিযোগ ইংল্যান্ডের

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
হর্ষিত রানা

হর্ষিত রানা © সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত কি ১২ জন নিয়ে খেলেছে? আলোচনার-সমালোচনা চলছেই যেন।  শিবম দুবের কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন হর্ষিত রানা। সেটা নাকি নিয়ম অনুসারে হয়নি, যার ফলে অভিযোগ জানিয়েছে ইংল্যান্ড।

আইপিএলের নিয়ম চালিয়ে দিয়েছে ভারত, ব্যাপারটা দাঁড়িয়েছে আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের মতো। যেখানে একজনকে দিয়ে ব্যাটিং করিয়ে পরে তার জায়গায় একজন বোলার খেলানো যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম নেই বলে ভারতের দুবের জায়গায় হর্ষিতকে খেলানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড। ভারত ১২ জন নিয়ে খেলেছে বলে পরোক্ষে খোঁচাও দিয়েছেন দলটির অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ডের অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণও আছে। কনকাশন সাবের নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার মতোই কাউকে নামাতে পারবে। অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার।

কিন্তু আর যা-ই হোক, দুবে ও হর্ষিত একই ধরনের খেলোয়াড় নন। মানে মাঠে তাদের ভূমিকা এক নয়। দুবে ব্যাটিং অলরাউন্ডার, যিনি ২০২৪ আইপিএলে মাত্র ১ ওভার বোলিং করেছেন। আর হর্ষিত ফাস্ট বোলার। খোঁচা সূরে তাই ম্যাচ শেষে বাটলার বলছিলেন এভাবে,‘হয় দুবে ঘণ্টায় ২৫ কিলোমিটার বলের গতি বাড়িয়েছে নয়তো হর্ষিত তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে।’

দুবের বদলি হিসেবে নেমে হর্ষিত ৪ ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ভারতের আর কোনো বোলার এর বেশি উইকেট পাননি। ইংল্যান্ড দল ভারতের ৯ উইকেটে ১৮১ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৫ রানে ম্যাচ হারে। বাটলার হারের জন্য কনকাসন বদলিকে সরাসরি দায়ী না করলেও অসন্তোষ আড়াল করেননি। জানিয়েছেন, ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চাইবে ইংল্যান্ড, ‘এটা একই ধরনের খেলোয়াড়দের মধ্যে বদলি হয়নি। আমরা এর সঙ্গে একমত নই। এমনটা খেলার অংশ,আর আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল, তবে আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’

বাটলার যোগ করেছেন, ‘আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ে নামার সময় আমি ভাবছিলাম—হর্ষিত কার জায়গায়? তারা বলেছে, এটা কনকাশন সাব, যেটা আমি অবশ্যই একমত হইনি। ম্যাচ রেফারিই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আমরা জাভাগাল শ্রীনাথকে(ম্যাচ রেফারি) কিছু প্রশ্ন করব।’

ভারতের সহকারী কোচ মরনে মরকেল সংবাদ সম্মেলনে এলে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। তার কথায় মনে হয়েছে, তিনিও কনকাশন বদলির বিষয়ে পুরোপুরি আশ্বস্ত নন, ‘শিবম হালকা মাথা ব্যথা ইনিংস শেষ করেছিল। কে বদলি হতে পারে, তা নিয়ে আমরা ম্যাচ রেফারির কাছে গিয়েছিলাম। এরপর সিদ্ধান্তটি ম্যাচ রেফারির। সিদ্ধান্ত নেওয়ার সময় হর্ষিত ডিনার করছিল। আমাদের তাকে ফিল্ডিং ও বোলিং করানোর জন্য প্রস্তুত করতে হয়েছে।’

মূলত দুবের মাথায় বল লাগে ভারতের ইনিংসের ১৯তম ওভারে। এরপরও খেলা চালিয়ে যান এই বাঁহাতি। ইংল্যান্ড ইনিংসের ২ ওভার শেষের পর হর্ষিতকে জানানো হয় কনকাশন সাব হিসেবে তাকে খেলতে হবে। অভিষেক টি-টোয়েন্টিতে হর্ষিত এই সুযোগটাই নিয়েছেন। আউট করেছেন লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল ও জেমি ওভারটনকে। স্পষ্টভাবেই তাতে ১২ জনের সুবিধা পেয়েছে ভারত।

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬