বিপিএলে পারিশ্রমিক বিতর্ক, বাংলাদেশ ছাড়লেন শ্রীলঙ্কান অলরাউন্ডার

৩০ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
লাহিরু সামারাকুন

লাহিরু সামারাকুন © সংগৃহীত

এবার বিপিএলে দেশ-বিদেশের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিতর্ক ও আলোচনা-সমালোচনা চলছেই। পারিশ্রমিক ইস্যুতে যখন উত্তাল ক্রিকেটাঙ্গন, তখন কোনো পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ ছেড়েছেন দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। তার দাবি, পারিশ্রমিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে একটি টাকাও পাননি তিনি। 

বুধবার (২৯ জানুয়ারি) রাজশাহী দলের ক্যাম্প ছেড়ে শ্রীলঙ্কার পথে রওয়ানা হয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশ ত্যাগের আগে সামারাকুন বলেছেন, ‘তারা (রাজশাহী কর্তৃপক্ষ) আমাকে কিছুই দেয়নি (পারিশ্রমিক হিসেবে), একেবারে শূন্য।’

গত ২১ জানুয়ারি বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি অভিযোগও দায়ের করেন সামারাকুন। সেখানে তিনি উল্লেখ করেন কোনো টাকা না পাওয়ার কথা। শুধু তাই নয়। তার দাবি, গত ১৫ জানুয়ারির পর থেকে ক্রিকেটারদের জন্য বরাদ্দ দৈনিক ভাতাও তাকে দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সেসময় সামারাকুন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও একটি টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদেরকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি। কিন্তু তারা বলে যে, তারা আগামীকাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দিয়ে দেবে। সেই কাল আর কখনোই আসে না।’

ট্যাগ: ক্রিকেট
চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন
  • ১৩ মে ২০২৬
বাংলাদেশে বিজ্ঞানচর্চা: ঐতিহ্য ও সম্ভাবনা
  • ১৩ মে ২০২৬
পিতার স্বপ্ন পূরণে আপন পাঁচ বোন বেছে নিলেন একই পেশা
  • ১৩ মে ২০২৬
এমএলএসে মেসির আধিপত্য, বেতনে ছাড়িয়ে গেলেন সবাইকে
  • ১৩ মে ২০২৬
টিকা দেয়ার ফলে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে: …
  • ১৩ মে ২০২৬
ইএফটিতে তথ্য হালনাগাদ না করা ১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বন…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9