এবার নেইমারের ঘরে ফেরার সময়: সান্তোস প্রেসিডেন্ট

২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © ফেসবুক

সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বলেছেন, ‘এবার নেইমারের (তার) লোকেদের কাছে ফিরে আসার সময় হয়েছে।’ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’

সৌদি দল আল হিলালের সাথে নেইমারের চুক্তি শেষ হয় গত সোমবার (২৭ জানুয়ারি)। দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। আল হিলাল বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। ক্লাবটি নেইমারকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।  

২০২৩ সালে পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে আল হিলালে যান নেইমার।  বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। 

দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন।

নেইমার ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান। সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে খেলে ফর্মে ফিরতে চান নেইমার। মার্চে ফিরতে চান ব্রাজিলের জার্সিতে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরে মেজর লিগে খেলবেন নাকি বুট জোড়া তুলে রাখবেন ওই সিদ্ধান্ত আপাতত তোলাই থাকছে। 

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬