নেইমারকে ছেড়ে দিল আল হিলাল, এবার কোথায় যাবেন?

২৮ জানুয়ারি ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

শেষপর্যন্ত গুঞ্জন সত্যি হলো। সৌদি আরবের পাট চুকালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদি ক্লাব আল হিলাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে তারা। 

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল সোমবার রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাকে ধন্যবাদ। তার জন্য আমাদের শুভকামনা।’ 

এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।

কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা  নেইমার, শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায়, তারা আশা করছে নেইমারে সান্তোসেই ফিরবেন।

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬