ইতিহাস গড়ে বর্ষসেরা ক্রিকেটার হলেন আজমতউল্লাহ ওমরজাই

২৭ জানুয়ারি ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
আজমতউল্লাহ ওমরজাই

আজমতউল্লাহ ওমরজাই © সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ২০২৪ সালে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্সের দারুণ এক স্বীকৃতি পেলেন আজমতউল্লাহ ওমরজাই। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন আফগানিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডার। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে যেকোনো সংস্করণে আইসিসির বর্ষসেরা নির্বাচিত হলেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। সেরার লড়াইয়ে ওমরজাই হারিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুসাল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে।

গত বছর আফগানিস্তানের পাঁচ ওয়ানডে সিরিজের চারটি জয়ে বড় অবদান ছিল ওমারজাইয়ের। ২৪ বছর বয়সী অলরাউন্ডার ১৪ ওয়ানডের ১২ ইনিংসে ব্যাট হাতে ৫২.১২ গড় ও ১০৫.৫৬ স্ট্রাইক রেটে করেন ৪১৭ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন তিনটি।

বছরে প্রথম ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় ১১৫ বলে অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেন তিনি। যদিও ম্যাচটি হেরে যায় আফগানিস্তান। সেপ্টেম্বরে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৫০ বলে অপরাজিত ৮৬, একই মাঠে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৭৭ বলে অপরাজিত ৭০; দুটিই ম্যাচেই জেতে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে ৪টি উইকেটও নেন তিনি।

বছরে বল হাতে ১৩ ইনিংসে ওভারপ্রতি ৪.৯০ রান দিয়ে ওমারজাই উইকেট নেন মোট ১৭টি। পরপর দুই ম্যাচে নেন ৪টি করে উইকেট।

ট্যাগ: ক্রিকেট
তিন ম্যাচেই হ্যাটট্রিক: বিশ্বজয়ের লক্ষ্য বিস্ময়বালিকা আলেয়ার
  • ১৩ মে ২০২৬
শিক্ষকের মারধরে জ্ঞান হারাল ছাত্র, বাড়িতে জানালে পরীক্ষায় ফ…
  • ১৩ মে ২০২৬
শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে চিঠি, যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ মে ২০২৬
যে উপাচার্যের প্রশাসন নেই
  • ১৩ মে ২০২৬
তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা সুইডেনের
  • ১৩ মে ২০২৬
অপরিপক্ক আম বিক্রির হিড়িক: বাইরে চকচকে খোসা, ভেতরে কাঁচা
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9