সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন, গড়লেন নতুন ইতিহাস

২৬ জানুয়ারি ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এবার চলমান বিপিএলে তাসকিন আহমেদ ছুঁইলেন ২৩ উইকেট, গড়লেন নতুন ইতিহাস। বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের।

রবিবার (২৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। এবারের বিপিএলে তার উইকেট হলো ২৩টি।

২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার তাসকিন তাকে ছুঁয়ে ফেললেন ১১ ম্যাচ খেলেই।

ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকে নিয়ে এই আসর শুরু করেন তাসকিন। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তিনি তোলপাড় ফেলে দেন।

পরের চার ম্যাচের দুটিতে তিনি দুটি করে উইকেটের দেখা পান, দুই ম্যাচে পাননি একটিও। এরপর সবশেষ টানা চার ম্যাচে আবার উইকেট ছিল দুটি করে। এরপর রংপুরের বিপক্ষে এই ম্যাচে ১১৯ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে শুরুতেই দলকে এনে দিলেন উইকেট।

শুধু এই ম্যাচই নয়, গোটা আসরের চিত্রই এটি। রাজশাহীর পারফরম্যান্স অধারাবাহিক। মাঠের বাইরে পারিশ্রমিক নিয়ে বিতর্কে দলটি খবরের শিরোনামে থাকছে নিয়মিতই। কিন্তু তাসকিন বল হাতে দুর্দান্ত ধারাবাহিক। আট ম্যাচের পর থেকে এনামুল হকের জায়গায় দলকে নেতৃত্বও নিচ্ছেন তিনি।

এখন তার সামনে হাতছানি সাকিবকে ছাড়িয়ে যাওয়ার। সেটি হয়ে যেতে পারে এই ম্যাচেও। এই প্রতিবেদন লেখার সময় তার দুই ওভার বাকি ছিল।

এক আসরে ২২ উইকেট নেওয়ার নজির আছে ছয়টি। সেখানে আছেন তাসকিনও। ২০১৯ বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে।

এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন কেভন কুপার। ক্যারিবিয়ান এই পেসার ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে ২২ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ ম্যাচ খেলেই।

পরে ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে ২২ উইকেট নেন সাকিব, ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২২টি নেন মাশরাফি বিন মুর্তজা, একই আসরে ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন ২২ উইকেট নেন ১৫ ম্যাচে। সবশেষ গত বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেটের দেখা পান শরিফুল ইসলাম।

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬