‘ক্রিকেটকে বাঁচান’, সরকারকে অনুরোধ আমিনুল ইসলাম বুলবুলের

২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে ঐতিহাসিক ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরিবর্তন সূচিত হয় দেশের নানা ক্ষেত্রে। তবে বাংলাদেশের ক্রিকেট রয়ে গেছে বিশৃঙ্খলা। বিতর্কিত বিপিএল, ক্রিকেট প্রশাসনে বিশৃঙ্খলা, দেশের ভঙ্গুর ক্রিকেট সংস্কৃতিতে তেমন পরিবর্তন নেই। মাঠের পারফরম্যান্সের চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপেশাদারি কার্যকলাপসহ অন্ধকার দিকগুলোই সামনে চলে আসছে বারবার। ক্রিকেটের এই চিত্র দেখে হতাশা বাড়ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দেশের ক্রিকেটকে বাঁচানোর অনুরোধ জানিয়েছেন।

ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রায় ৬ মাস লেগে গেল স্ট্যান্ডিং কমিটি গঠন করতে। নাজমুল আবেদীন ফাহিমকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান করা হয়েছে। আকরাম খান, মাহবুবুল আনামদের বিভিন্ন কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ট্যান্ডিং কমিটি গঠন হলেও সমালোচনার মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কার্যক্রম। ক্লাব ক্রিকেটের দৌরাত্ম্য কমাতে অবশ্যই সংস্কার দরকার। তবে যে প্রক্রিয়ায় নাজমুল আবেদীনের নেতৃত্বাধীন সংস্কার কমিটি গঠনতন্ত্র সংশোধন করতে চাইছিলেন, সেটি নিয়েই যত প্রশ্ন। সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের বর্তমান চালচিত্র নিয়ে হতাশ বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘এখন আর সেই বাংলাদেশ ক্রিকেটকে খুঁজে পাই না। ক্রিকেট যেন হারিয়ে গেছে রাজনীতি, ক্ষমতার লোভ, চাটুকারিতা, নোংরা ব্যবসা, টার্গেটেড হিরো তৈরি করার প্রক্রিয়া, আর লক্ষ্যহীন যাত্রার ভেতরে।’

বুলবুল ভেবেছিলেন, গত ৬ মাসে নতুন বাংলাদেশে নতুন কিছু দেখা মিলবে দেশের ক্রিকেটে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নাজমুল হাসান পাপন গত বছরের ২১ আগস্ট পদত্যাগের পর বিসিবি সভাপতির পদে এসেছেন ফারুক। এ সময়ে মাঠের ক্রিকেটে কত দূর এগোল বাংলাদেশ, সেই প্রশ্ন অনেকের। একরাশ হতাশা নিয়ে বুলবুল লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, নতুন কিছু আসবে, একটা বড় পরিবর্তন ঘটবে। কিন্তু যা দেখছি, তা আরও হতাশার। নতুন নেতৃত্ব, যাদের ওপর আশা ছিল, তারা আত্মবিশ্বাসের অভাবে লুকিয়ে থাকে, ব্যর্থতার ভয়ে সামনে আসতে চায় না। আর সেই পুরোনো ব্যর্থ মানুষগুলোই ফিরে আসে, যাদের থেকে আমরা উন্নতির আশা করেছিলাম!’

এই পরিস্থিতিতে একটা আশঙ্কাও প্রকাশ করেছেন বুলবুল, ‘আগ্রহ হারিয়ে গেলে ক্রিকেটও ফুটবল বা হকির মতো পেছনে পড়ে যাবে, সময়ের অপেক্ষা মাত্র। গত ১৫ বছর ধরে ‘ইউজফুল সবজি’ নামে আমাদের সামনে পচা ঘাস তুলে দেওয়া হয়েছে, আর আমরা তা নিঃশব্দে খেয়ে চলেছি। এখনো সেই একই সরবরাহকারীরা তাদের পুরোনো নীতিতেই অটল।’

বুলবুলের আশা, সংকটময় পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট আবার সেই সোনালি যুগে ফিরে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘ক্রিকেট আমার সত্তা, আমার আত্মার অংশ। তাই যখন দেখি এই অবস্থা, হৃদয়টা রক্তক্ষরণ করে। যারা ক্ষমতায় আছেন, অনুরোধ, ক্রিকেটকে বাঁচান। এটাকে এমন একটা খেলা বানান, যেটা সবার বিশ্বাস আর ভালোবাসা অর্জন করে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে দয়া করে অন্য কোনো কাজে মন দিন। কারণ,এই দেশের মানুষ শুধু ক্রিকেটারদের পারফরম্যান্স নয়, নেতৃত্ব এবং পরিচালনাকেও মূল্যায়ন করে।আমরা চাই আমাদের ক্রিকেটের আকাশে আবারও এক নতুন, উজ্জ্বল, রক্তিম সূর্য উঠুক। যে সূর্যের আলো আমাদের গর্ব আর বিশ্বাস ফিরিয়ে আনবে।’

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬