সেরা উদীয়মান ক্রিকেটার হলেন কামিন্দু

২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
কামিন্দু মেন্ডিস

কামিন্দু মেন্ডিস © ফাইল ফটো

শ্রীলঙ্কার হয়ে বছরজুড়ে দারুণ পারফর্ম করেছেন কামিন্দু মেন্ডিস। তিন সংস্করণ মিলিয়ে ৫০–এর বেশি গড়ে তুলেছেন ১৪৫১ রান। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ক্রিকেটার । এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন গাস অ্যাটকিনসন, শামার জোসেফ ও সাইম আইয়ুবকে। এ তিনজনও বছরজুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।

২৬ বছর বয়সী কামিন্দু অবশ্য বাকি তিনজনের চেয়ে বেশি ধারাবাহিক ছিলেন। শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান সাদা পোশাকের ক্রিকেটেই করেছেন হাজার রানের বেশি (১০৪৯)।

তিনি ছাড়া গত বছর টেস্টে এক হাজার রান পেরোতে পেরেছেন মাত্র ৫ জন। তবে গড়ের দিক থেকে কামিন্দু ছাড়িয়ে গেছেন সবাইকে। প্রায় ৭৫ গড়ে ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছেন ৫টি। গত বছর টেস্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট—৬টি। রুটের সঙ্গে বর্ষসেরা টেস্ট দলেও জায়গা পেয়েছেন কামিন্দু।

গত বছর নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারানোর পথে বড় ভূমিকা রেখেছিলের কামিন্দু। ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক।

ওভালে সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার জয়ের ম্যাচেও এক ইনিংস ব্যাটিং করে করেছিলেন ৬৪ রান। এরপর গলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ক্যারিয়ার–সেরা ১৮২ রানের ইনিংস। মূলত টেস্টের পারফরম্যান্সেই সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কামিন্দু।

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬