কখন জাতীয় দলে খেলবেন, সিলেটি ভাষায় জানালেন হামজা চৌধুরী

২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, হামজা কখন জাতীয় দলে খেলবেন, তা তিনি নিজেই জানিয়েছেন।

জানা গেছে, এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে তার অভিষেক হতে পারে হামজার। তবে নির্দিষ্ট তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে হামজা নিজেই জানালেন সম্ভাব্য অভিষেকের কথা।

ইংল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’-কে দেয়া এক সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলে ভক্তদের মুগ্ধ করেন, ‘ জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।’

এছাড়া, বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে হামজা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। বাংলাদেশ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। ইনশাআল্লাহ, আমি দেশের জন্য সফল হতে পারব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজার অন্তর্ভুক্তি ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে। মার্চে তার অভিষেক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা।

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশে বিজ্ঞানচর্চা: ঐতিহ্য ও সম্ভাবনা
  • ১৩ মে ২০২৬
পিতার স্বপ্ন পূরণে আপন পাঁচ বোন বেছে নিলেন একই পেশা
  • ১৩ মে ২০২৬
এমএলএসে মেসির আধিপত্য, বেতনে ছাড়িয়ে গেলেন সবাইকে
  • ১৩ মে ২০২৬
টিকা দেয়ার ফলে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে: …
  • ১৩ মে ২০২৬
ইএফটিতে তথ্য হালনাগাদ না করা ১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন বন…
  • ১৩ মে ২০২৬
হাম পরিস্থিতি: জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9