অবহেলিত শহীদ চান্দু স্টেডিয়াম, ফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি

২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
মানববন্ধনের আয়োজন করে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

মানববন্ধনের আয়োজন করে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন © সংগৃহীত

দেশের ক্রিকেটে এক অবহেলার নাম বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের সেরা উইকেট সমৃদ্ধ এই স্টেডিয়ামের প্রতি চরম অবিচার ও বৈষম্য করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়নি। ফলে স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারিসহ সব অবকাঠামোয় মরিচা ধরেছে।

শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় এ দাবিতে মানববন্ধনের আয়োজন করে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বক্তারা বলেন, ফের আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পেতে স্টেডিয়ামের দ্রুত সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে অবিলম্বে ক্রীড়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবি জানানো হয়েছে।

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এইচ আলিম।

এ ছাড়া বিসিবির সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেস ক্লাবের সদস্যসচিব সবুর শাহ লোটাস, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বাফুফের কাউন্সিলর খাজা আবু হায়াত হিরু এবং জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আব্দুল্লাহিত ত্বাকী বক্তব্য দেন।

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬