বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস, পাস করবেন তো?

২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
আলিস আল ইসলাম

আলিস আল ইসলাম © সংগৃহীত

‘রহস্য স্পিনার’ হিসেবে খ্যাত আলিস আল ইসলাম। অল্পদিনেই সুনাম কুড়িয়েছেন, পেয়েছেন জাতীয় দলে জায়গাও। তবে এবার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো তার। এর আগেও তার বোলিং স্টাইল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এ কারণে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। সবকিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল পরীক্ষার ফলাফল জানা যাবে। বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন।

অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে এরপর গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলছেন তিনি। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে।

এর আগেও একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডাইনামাইটসের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। বোলিং পরীক্ষায় পাস করে ক্রিকেটে আবারও ফিরে এসেছিলেন।

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬