ব্রাজিলকে হাফ ডজনে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

২৫ জানুয়ারি ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত  হয়েছে ব্রাজিল। সেলেসাওদের ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিলো লিওনেল মেসির উত্তরসূরীরা। এই আসরের ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল।

দলটার এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন দলটির ‘নতুন মেসি’ ক্লদিও এচেভরি। যিনি চলতি মাসেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা। তিনি করেছেন জোড়া গোল। তাতে ভর করেই আর্জেন্টিনা পেয়েছে বড় এই জয়। 

আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচ শেষে আফসোসই করতে পারে। দক্ষিণ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে আরও বড় ব্যবধানে হারানো সম্ভব ছিল দলটার। প্রথম ১১ মিনিটেই ৩ গোল জড়িয়ে দিয়েছিল টুর্নামেন্টটির রেকর্ড ১২ বারের বিজয়ী সেলেসাও যুবাদের জালে।

ভেনেজুয়েলায় আজ থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দিনই সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাসে মুখোমুখি হয়েছিল দুই দল। ভ্যালেন্সিয়ার এস্তাদিও মিসায়েল দেলগাদোতে আর্জেন্টিনা ৬ মিনিটে পেয়ে যায় প্রথম গোলটা। লক্ষ্যভেদ করেন ইয়ান সুবিয়াবরে।

এর দুই মিনিট পর দৃশ্যপটে আসেন এচেভরি। তিনি নাম লেখান গোলের খাতায়। এর ৩ মিনিট পর ব্রাজিল ডিফেন্ডার ইগর সেররোতে নিজেদের জালে বল জড়িয়ে দিলে বড় হারের শঙ্কায় পড়ে যায় সেলেসাওরা।

তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ৫২ মিনিটে আবারও প্যান্ডোরার বাক্স খুলে দেন আগুস্তিন রুবের্তো। এর দুই মিনিট পর আবারও এচেভরির গোল। ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগোর গোলে ৬-০ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। 

ম্যাচ শেষে ‘নতুন মেসি’ এচেভরি বলেন, ‘আমরা বেশ ভালো কাজ করেছি। আমরা এর জন্য প্রস্তুত হয়েই এসেছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলায় আমাদের অনুপ্রেরণাটা সবসময় বেশি থাকে। আমরা এখন আরাম করে বসব না, আমাদের আরও উন্নতির দরকার।’

টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আগামী সেপ্টেম্বরে চিলির মাটিতে বসবে অ-২০ বিশ্বকাপের এই আসর। ব্রাজিল রেকর্ড ১২ বার শিরোপা জিতেছে এই টুর্নামেন্টে। 

রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬