সাকিব অবশ্যই দেশে ফিরবে, কারণ সে এই দেশের নাগরিক: সুজন

২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন

সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ছিলেন সাকিব আল হাসান। তাকে ঘিরে আগ্রহ, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এখন যেন সবকিছুই ধূসর অতীত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। দলটির সংসদ সদস্য ছিলেন সাকিব। এ কারণে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। অবসর নিতে দেশে আসতে চেয়েও পারেননি। কিছুদিন আগে তার নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে কি আর কখনো দেশে ফিরতে পারবেন না সাকিব?

সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একটি জাতীয় দৈনিককে বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। তবে অবশ্যই সে দেশে ফিরবে। কারণ সে এই দেশের নাগরিক, কিন্তু আমি মনে করি না সে আর খেলা চালিয়ে যেতে পারবে।’

এবারের বিপিএলেও সাকিব খেলতে পারছেন না। যদিও সরাসরি চুক্তিতে তাকে দলে নেওয়ার কথা জানিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু শেষ অবধি তিনি দেশেই আসতে পারেননি। সাকিব না আসায় কি কিছুটা রঙ হারিয়েছে বিপিএল?

সুজন বলেন, ‘সে (সাকিব) বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। একদিন তাকে অবসর নিতেই হবে। চিটাগাং (কিংস) ফ্র্যাঞ্চাইজি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ সে খেলতে পারেননি। তারা সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তাকে নিয়েছিল।’

সুজন আরও বলেন, ‘তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে। তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে।’

 

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬