ফের প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
আলিস আল ইসলাম

আলিস আল ইসলাম © সংগৃহীত

‘রহস্য স্পিনার’ হিসেবে খ্যাত আলিস আল ইসলাম। অল্পদিনেই সুনাম কুড়িয়েছেন, পেয়েছেন জাতীয় দলে জায়গাও। তবে এবার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো তার। এর আগেও তার বোলিং স্টাইল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা।

সম্প্রতি চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন। আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দেবেন এই রহস্য স্পিনার। তবে চূড়ান্ত পরীক্ষার আগে ম্যাচ খেলতে বাধা নেই চিটাগং কিংসের এই বোলারের।

নেট বোলার থেকে বিপিএলের মঞ্চে এসেই বাজিমাত করেছিলেন আলিস। অভিষেকে করেছিলেন হ্যাটট্রিক। এরপর ইনজুরির সঙ্গে লড়াই আর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ছিলেন ক্রিকেটের বাইরে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ থেকে ছাড়পত্র পেয়ে আবার ফিরেছিলেন।

বিপিএলের গত আসরে পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি তার। ফলে পিছিয়ে যায় জাতীয় দলে তার অভিষেকের সম্ভাবনা।

তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর নতুন উদ্যমে তিনি শুরু করেন ফেরার লড়াই। কিংসের হয়ে বিপিএলেও নিয়মিত ম্যাচ খেলছিলেন। ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তবে বোলিং ভালো করলেও তার অ্যাকশন নিয়ে বৈধতার প্রশ্ন থেকেই গেল।

 

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬