হতাশ হলে এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন আহমেদ

২১ জানুয়ারি ২০২৫, ১১:২০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে রেকর্ড গড়ে পেসার তাসকিন আহমেদের আবির্ভাব। বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে এখন তিনি জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার। জীবনে নানা ক্ষেত্রে খারাপ সময় গেছে তার। তবে কোনো কিছু নিয়েই হতাশ নন এই পেসার।

আইপিএলে এর আগে তিনবার ডাক পেয়েও খেলতে পারেননি। জাতীয় দলের ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে বিসিবির ছাড়পত্র পাননি। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটেও ছিলেন। আশা ছিল কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো কিনবে; কিন্তু শেষ পর্যন্ত সেটিও হলো না। তাসকিন আহমেদ কি সে জন্য হতাশ? 

দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন বলেন,  ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি, যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশ হলে এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।’

সম্প্রতি পিএসএলের ড্রাফটে বাংলাদেশ থেকে দল পান তিন ক্রিকেটার—নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। তাসকিনের নাম ড্রাফটে থাকলেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

তবে তাসকিন কিন্তু এবারের পিএসএল নিয়েও আশা ছাড়েননি। শুনুন তার মুখেই, ‘আসলে যেহেতু ড্রাফটে দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি।’

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬