বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের ৯ বছরের মুগ্ধের চমক 

১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
রায়হান রশিদ মুগ্ধ ও গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন

রায়হান রশিদ মুগ্ধ ও গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন © সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। র‍্যাপিড দাবায়ও পাঁচবার জিতেছেন খেতাব। আর ব্লিটজের তো আটবারের চ্যাম্পিয়ন। তর্কসাপেক্ষে তাকেই সর্বকালের সেরা দাবাড়ু ভাবেন কেউ কেউ। সেই ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ।

শনিবার (১৮ জানুয়ারি) কার্লসেনের সঙ্গে অবিশ্বাস্য এই ম্যাচটি খেলেন রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ। ম্যাচটি খেলেন অনলাইন দাবার সবচেয়ে বড় প্লাটফর্ম চেস ডট কমে। 

চেস ডট কমে খেলতে হলে সাধারণত ওই নির্দিষ্ট দাবাড়ুকে নিজের প্রোফাইল থেকে টুর্নামেন্টে অংশ নিতে হয়। কিন্তু ৯ বছর বয়সী মুগ্ধর এখনো কোনো খেতাব পাওয়া হয়নি। চেস ডট কমে নিজের কোনো প্রোফাইলও নেই। তাই জাতীয় দলের আরেক দাবাড়ু ও তার কোচ নাঈম হকের প্রোফাইল থেকে খেলায় অংশ নেয় মুগ্ধ। আর সেখানেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে দিয়েছে সে।

আরও পড়ুন: সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুগ্ধ যে গেমটি খেলেছে, সেটার নাম বুলেট গেম। এটা খেলার নিয়ম হলো, এক মিনিটের মধ্যে ম্যাচটি দ্রুত শেষ করতে হবে। ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ড মাস্টারসহ খেতাব পাওয়া দাবাড়ুরা অনলাইনে এই টুর্নামেন্ট নিয়মিত খেলেন। তবে কার সঙ্গে কার খেলা পড়বে সেই পেয়ারিং আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়ারের মাধ্যমে এক রাউন্ড পর এক রাউন্ড নির্ধারিত হয়, কে কার সঙ্গে খেলবে। সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬