সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

সাকিব ছাড়াও একই মামলায় আরও দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন: স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। চলতি বছরের ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। 

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও জানিয়েছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এক মাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্…
  • ১৩ মে ২০২৬
বিশ্বকাপের এই ১০টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ১৩ মে ২০২৬
বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশনা বিষয়ক সেমিনার অ…
  • ১৩ মে ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত…
  • ১৩ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, খাট…
  • ১৩ মে ২০২৬
পে-স্কেলে সম্ভাব্য গ্রেড সংখ্যা জানাল মন্ত্রণালয়, কোন গ্রেড…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9