উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছেন বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। গত বছরের সেরা পারফরমারদের এই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ২০২৪ সালে সাত ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ৫.৩১ ইকোনমির পাশাপাশি বোলিং গড় ২৩.৯২।

২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও তাসকিন। ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৩ উইকেট। উইজডেনের এই একাদশে টপ অর্ডারে রাখা হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব, শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টিকে।

মিডল অর্ডারে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইন্ডিজের শেরফানে রাদারফোর্ডকে রেখেছে উইজডেন। বোলিংয়ে আল্লাহ মোহাম্মদ গজনফার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন স্পিন আক্রমণে। তাঁদের সঙ্গে অলরাউন্ডার লিভিংস্টোন তো আছেনই। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন আজমতউল্লাহ।

আরও পড়ুন: বিপিএলে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট রাজশাহীর

শ্রীলঙ্কার সর্বোচ্চ তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দুজন করে এবং ইংল্যান্ড ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার একাদশে সুযোগ পেয়েছেন।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফানে রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, আল্লাহ মোহাম্মদ গজনফার ও তাসকিন আহমেদ।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬