বিপিএলে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট রাজশাহীর 

১৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
দুর্বার রাজশাহী

দুর্বার রাজশাহী © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহী। আজ বুধবারের (১৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দলটির।
 
তবে নির্ধারিত সময় অনুশীলন শুরু হয়নি। প্রায় এক ঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায় দিনের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। 

এদিকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক না পেলে পরের ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। দলটির বিপক্ষে এক ক্রিকেটার খবরটি নিশ্চিত করেছেন।

ফ্র্যাঞ্চাইজিটির এক ক্রিকেটার জানিয়েছেন, বিপিএল প্রায় অর্ধেকটা শেষ। কিন্তু দলটির খেলোয়াড়রা এখনো কোনো টাকা পাননি। এ জন্য অনুশীলন বর্জন করেছেন তারা। দেশিদের সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক গেছে কোচদের অ্যাকাউন্টে। 

বিপিএলে ফিরে ভালো কিছু করতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র দুই জয়ে সাত দলের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পড়ে রয়েছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। 

এর আগে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের ঢাকা পর্বেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে। বিসিবি বিষয়টি দেখভাল করছে বলেও জানান তিনি।

ট্যাগ: ক্রিকেট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬