প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের রেকর্ড গড়লেন তামিম

০৯ জানুয়ারি ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি২০ ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরেই মাইলফলকটি পেরোলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রান করা ব্যাটার এখন তামিম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই রেকর্ড গড়েন তামিম ইকবাল। আজ ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচটি শুরু করেছিলেন ৭৯৯১ রান নিয়ে। মেহেদীর করা প্রথম ওভারে ছয় বল খেলে একটি রানও করতে না পারা বাঁহাতি ওপেনার প্রথম রানটি পান পরের ওভারে। চার ওভার শেষে ১২ বলে ৪ রান করা তামিম পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ার রানটাকে নিয়ে যান ৭৯৯৯-এ। ২ বল পর মাইলফলক ছোঁয়া সেই বাউন্ডারি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮ হাজার রান করতে পারেননি। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন এই ব্যাটার। তার পেছনে আছেন দেশের আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬