অধিনায়ক হয়েও খেলছেন না কেন, জানালেন রোহিত শর্মা

০৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
রোহিত শর্মা

রোহিত শর্মা © সংগৃহীত

অধিনায়ক হয়েও কেন সিডনি টেস্ট খেলছেন না রোহিত শর্মা? তাকে কি বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে নাকি নিজেই সরে গেছেন? আলোচনা চলছেই যেন। অবশেষে মুখ খুলেছেন রোহিত, জানিয়েছেন নিজের কথা।

শনিবার (৪ জানুয়ারি) সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে এ নিয়ে সম্প্রচারপ্রতিষ্ঠান স্টার স্পোর্টসের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানেই তাকে সিরিজের শেষ টেস্টে না খেলার কারণ জিজ্ঞেস করা হয়।

সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৫ রান করা রোহিতের ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনাই হয়েছে কয়েক দিন। অধিনায়ক বলেই তাকে বাদ দেওয়া যাচ্ছিল না—এমনও বলেছিলেন কেউ কেউ। শেষ পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম ও শেষ টেস্টে রোহিত বসে থাকলেন ড্রেসিংরুমে, টস করতে নামলেন যশপ্রীত বুমরা।

টসের সময় রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে বুমরা জানিয়েছিলেন, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। একজন খেলোয়াড়কে বিশ্রাম বিভিন্ন কারণেই দেওয়া হতে পারে। টানা খেলার ক্লান্তি থেকে যেমন সাময়িক মুক্তির জন্য বিশ্রাম দেওয়া হয়, আবার কাউকে তার বাজে ফর্মের জন্য বাদ দিলেও সম্মানজনকভাবে ‘বিশ্রাম’ শব্দটি আনা হয়। আর ‘বাদ’ ও ‘সরে যাওয়া’ শব্দ দুটি মূলত টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়ের দিক থেকে বিপরীতধর্মী সিদ্ধান্তের ফল। রোহিতের ক্ষেত্রে তিনটির কোনটি হয়েছে?

প্রশ্ন শুনে হাসতে হাসতেই রোহিত বললেন, ‘তিনটার কোনোটাই নয়।’ এরপর অবশ্য না খেলার কারণটা বিশদভাবেই বলেছেন, ‘আমি সরে দাঁড়িয়েছি। এখানে আমি একটা কথা বলব, আর বাইরে থেকে মানুষ সেটা ৫০ রকম ব্যাখ্যা করবে। আমার সঙ্গে কোচ ও নির্বাচকের যে কথা হয়েছে, সেটা একদম সোজাসাপটা। আমার ব্যাটে এই মুহূর্তে রান নেই। আর ম্যাচটা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন ফর্মে থাকা খেলোয়াড় দরকার। আমাদের ব্যাটিং লাইনআপ রানের মধ্যে নেই যে একজন ফর্মে না থাকা খেলোয়াড়কে বহন করে যাবে। আমার মনে হয়েছে কোচ ও নির্বাচকদের আমারই বলা উচিত। তারা আমার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।’

কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগারকার অধিনায়কের সিদ্ধান্ত শুনে কী বলেছেন, তা–ও উঠে এসেছে রোহিতের মুখে, ‘তারা আমাকে বলেছেন ‘তুমি এত বছর ধরে খেলছ, কী করছ, সেটার বড় বিচারক তুমি নিজেই’।

রোহিতের দল সিডনি টেস্ট খেলছে সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে থেকে। এর আগের চারটি বোর্ডার–গাভাস্কার ট্রফিতে জিতেছিল ভারত।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬