সিডনি টেস্টে বাদ পড়লেন অধিনায়ক রোহিত

০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
রোহিত শর্মা

রোহিত শর্মা © সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যে সিডনি টেস্টে খেলবেন না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। একাদশ ঘোষণার পর সে গুঞ্জনকে সত্যি করে টেস্টে না খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। 

দলের সহ-অধিনায়ক ও এই টেস্টের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ এ বিষয়ে বলেন, ‘এতেই ফুটে উঠছে যে, দলের ভেতর একতা কতটা।’

টসের পর তিনি বলেন, ‘আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু অধিনায়ক নিজের ইচ্ছায় দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় আমাদের দলের একতা কতটা দৃঢ়। কেউ নিজে খেলার জন্য খেলেন না, সবসময় দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।’

ভারতের ড্রেসিংরুমে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক এবং দলে অশান্তি নিয়ে জিজ্ঞেস করা হলে বুমরাহ এসব খবর অস্বীকার করেছেন।

তবে রোহিতের না খেলার কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি বুমরাহ। হতে পারে তার অফফর্ম একটি কারণ। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি তিনি। পরের দু’টি টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেন করতে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত। সব মিলিয়ে তাকে নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় ভারত। এবার সিডনি টেস্টের না থাকায় তার টেস্ট ক্যারিয়ারই শেষ বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬