নতুন ব্যবসায় যোগ দিলেন মেসি

০১ জানুয়ারি ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

জীবনের বেশির ভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি। সেখানেই এবার আবাসন ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে। এর প্রতিটি শেয়ারের দাম ৫৭ দশমিক ৪ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার টাকার বেশি। সব মিলিয়ে বাজারে এর মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো (২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা)।

মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী, মেসি নিজেই এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় ৭টি হোটেল আছে। স্পেনে আছে ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট। এ ছাড়া লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি।

পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, মেসির কোম্পানি এবার নতুন বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা করছে, যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবে। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনাতেই মেসি দুই দশকের বেশি সময় বসবাস করেছেন।

নাভারো বলেছেন, ‘মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু করা হয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা) এটি তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি বিনিয়োগ ট্রাস্ট ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয়। পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি গত বছর ১৭ লাখ ইউরো (২১ কোটি ২২ লাখ টাকা)। এ কারণে এবার তারা ভেবেচিন্তে ব্যবসায় নেমেছে।

মেসি এদিফিসিও রোসটাওয়ার সোচিমির চেয়ারম্যান হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় এদিকে খুব বেশি সময় দিতে পারেন না। মূলত তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এই বিনিয়োগ ট্রাস্টটি চালান। রোকুজ্জো বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যান। বোর্ডের অন্য সদস্যরা হলেন আলফোনসো নেবোত ও রামোন আদেল। নোবেত মেসির পারিবারিক অফিস চালান আর আদেল স্পেনের প্রাকৃতিক গ্যাস এবং বৈদ্যুতিক শক্তি ইউটিলিটি কোম্পানি নাতুরজির বোর্ড সদস্য।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। মায়ামির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে এ বছরের ৩১ ডিসেম্বর। খেলোয়াড়ি জীবন শেষ করার পর পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরবেন, সে কথা অনেক আগেই জানিয়ে রেখেছেন মেসি।

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬