বিপিএল ২০২৫

এক ম্যাচেই ২৯ ছক্কা, ইতিহাস গড়ল বরিশাল-রাজশাহী

৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী রাব্বি

সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী রাব্বি © সংগৃহীত

এবার যেন ছক্কা উৎসবেই শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একাদশ আসরের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি।

বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনো। তবু অবশ্য নতুন রেকর্ড হয়নি। বরিশাল-রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল।

সেটিও খুব আগের কথা নয়। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা; এর মধ্যে ১০টি মেরেছিলেন উইল জ্যাকস। রান তাড়ায় ১১টি ছক্কা মারতে পারে চট্টগ্রাম। ২৩৯ রানের জবাবে ১৬৬ রানে অলআউট হয়ে ৭৩ রানে হারে দলটি।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী রাব্বি। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন।

ট্যাগ: ক্রিকেট
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬