ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে মার্চে

২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখা যাবে মার্চে

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখা যাবে মার্চে © সংগৃহীত

ফুটবলে অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্বের ফুটবলপ্রেমীরা। তাই মূল ম্যাচের আগেই জমে ওঠে মাঠের বাইরে সমর্থকদের প্রিয় দলকে এগিয়ে রাখার লড়াই। সেই লড়াইয়ে আরও একবার নামতে হবে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের। কেননা, সামনেই যে এই দুই দল আবার মাঠে নামতে চলেছে।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার মুখোমুখি হতে যাচ্ছে কনমেবল অঞ্চলের দুই অন্যতম শক্তিধর দল। যেই ম্যাচটি মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। জানা গেছে, আগামী ২৬ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

সম্প্রতি ফুটবলে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তাদের অবস্থা এতটাই বেহাল যে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে এখনো। বিশ্বকাপ বাছাইপর্বে ৫ নম্বরে অবস্থান দলটির। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: শাহীন আফ্রিদি এখন ঢাকায়

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার ও ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে শীর্ষে অবস্থান আর্জেন্টিনার। এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ৬টি দেশ।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলতে ব্রাজিল। মার্চ উইন্ডোতে ২১ তারিখ কলম্বিয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এরপর ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬