শাহীন আফ্রিদি এখন ঢাকায়

২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
 শাহীন শাহ আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদি © সংগৃহীত

ক্রিকেটমহলে এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এর মধ্যে বিপিএলে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। আজ শনিবার বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রস্তুতিতে যোগ দেবেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকায় আসেন শাহীন শাহ আফ্রিদি। তার ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ। 

এবারও বিপিএলে ভালো করতে চায় বরিশাল। ধরে রাখতে চায় শিরোপা। জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার এই দলে। পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুশীলন করে বরিশাল। তবে আজ শাহীন আফ্রিদি অনুশীলন করবেন মিরপুর।

আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএলের জন্য পাচ্ছে না বরিশাল। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি।

জানা গেছে, বিপিএলের শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা পেসার শাহীন। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে।

 

ট্যাগ: ক্রিকেট
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence