পাকিস্তানের লিগে নাম লেখালেন সাকিব

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

কিছুদিন আগে পাকিস্তানের লিগে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহামন। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নাম লিখিয়েছেন পাকিস্তানের লিগে।

সম্প্রতি আবুধাবি টি-টেনে খেলেছেন সাকিব। আর সর্বশেষ লঙ্কা টি-টেনে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। দল পেলে পিএসএলেও দেখা যাবে সাকিবকে। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য নাম জমা দিয়েছেন তিনি। পিএসএল কর্তৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে দেখা যাবে সাকিবের নামও। দল পেলে পাকিস্তানের এই লিগে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। তবে দশম আসর (২০২৫ পিএসএল) সে সময় হওয়ার সুযোগ যে নেই। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি। এবার পিএসএল তাই হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের সময়ে। ১১ জানুয়ারি হবে ২০২৫ পিএসএলের ড্রাফট। আর ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত।

২০১৬ সালে পিএসএলের প্রথম মৌসুমেই খেলেছেন সাকিব। তবে এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে খেলেছেন ৩ আসর। ১৪ ম্যাচে ১৬.৪৫ গড়ে করেছেন ১৮৫ রান। ফিফটি করেছেন ১টি। ১০৭.১০ স্ট্রাইকরেট প্রমাণ করে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংটা তিনি করতে পারছেন না। বোলিংয়ে তুলনামূলক উজ্জ্বল তিনি। ৭.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।

ট্যাগ: ক্রিকেট
নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬