পাকিস্তান সুপার লিগের ড্রাফটে মোস্তাফিজ

২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজুর রহমান এখন পরিচিত মুখ। আইপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এবারের আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানেনি। তবে তার জন্য সুখবর আসতে পারে পাকিস্তান থেকে। এবার এবার তিনি ২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন।

২০২৫ পিএসএলে মোস্তাফিজের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিএসএল বাংলাদেশ সময় বেলা ১টায় এই বাঁহাতি পেসারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ ক্যাপশনের মাঝে বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছে। শেষে দিয়েছে আগুনের গোলা। বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত পোস্টটিতে রিঅ্যাকশন ১২ হাজার ছাড়িয়ে গেছে। অধিকাংশই লাভ ও কেয়ার ইমোজি দিয়েছেন।

মোস্তাফিজকে নিয়ে দেওয়া পিএসএলের পোস্টে মন্তব্য হয়েছে ৬৫০-এর বেশি। ভক্ত-সমর্থকেরা বাংলাদেশের বাঁহাতি পেসারকে শুভকামনা জানিয়েছেন। কোন ফ্র্যাঞ্চাইজির তাকে নেওয়া উচিত, মন্তব্যের ঘরে অনেকে পরামর্শ দিয়েছেন। ১৫০-এরও বেশি শেয়ার হয়েছে পোস্টটি। ১১ জানুয়ারি হবে ২০২৫ পিএসএলের ড্রাফট।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার টেস্ট দলে ১৯ বছরের স্যাম, কে এই ক্রিকেটার?

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। তবে দশম আসর (২০২৫ পিএসএল) সে সময় হওয়ার সুযোগ যে নেই। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি। এবার পিএসএল তাই হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের সময়ে। যেখানে ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত।

এখন পর্যন্ত পিএসএলে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে এই পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি।

ট্যাগ: ক্রিকেট
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬