শাহীন আফ্রিদি কবে আসছেন, জানাল ফরচুন বরিশাল

২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
শাহীন আফ্রিদি

শাহীন আফ্রিদি © সংগৃহীত

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতিবারই দল তৈরিতে বেশ চমক দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহীন আফ্রিদিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা বোলার এই পেসার বিপিএলে কবে যোগ দেবেন, জানাল ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বরই তারিখেই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন আফ্রিদি। সেদিনই তার ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। 

ঠিক কতদিনের জন্য আসছেন শাহিন আফ্রিদি– এমন প্রশ্নের উত্তরে মিজানুর রহমান জানান, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে। 

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে এবারও বেশ শক্ত এক স্কোয়াড দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও থাকছে তারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৩০ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা। 

বিপিএলে বরিশাল স্কোয়াড
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম
বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি 
ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী। 

ট্যাগ: ক্রিকেট
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬