সিলেটে মিউজিক ফেস্ট বুধবার, থাকবেন জেমস-আসিফ, জেনে নিন টিকিটের দাম

২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
সর্বনিম্ন ৫০০ টাকায় মিলবে সিলেট পর্বের মিউজিক ফেস্টের টিকিট

সর্বনিম্ন ৫০০ টাকায় মিলবে সিলেট পর্বের মিউজিক ফেস্টের টিকিট © সংগৃহীত

বিপিএলে মাঠের লড়াই শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। এর আগেই শুরু হয়ে গেছে জমকালো মিউজিক ফেস্ট। ঢাকা পর্বের সমাপ্তি হয়েছে। এবার সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট।  প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে অন্য দুই ভেন্যুতেও ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটে বিপিএলের বসছে মনোজ্ঞ মিউজিক ফেস্ট। 

জানা গেছে, সিলেটে বিপিএল মিউজিক ফেস্টের লাইনআপে অবশ্য কিছু পরিবর্তন আসছে। রাহাত ফতেহ আলী খান থাকছেন না সিলেটে। তবে আকর্ষণ তাতে কমেনি। যুক্ত হয়েছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি বনে যাওয়া নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা। 

সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। 

ট্যাগ: ক্রিকেট
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬