জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ জিতলো আফগানিস্তান, গাজনফারের শিকার ৫ উইকেট

২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
স্পিনার গাজনফারের শিকার ৫ উইকেট

স্পিনার গাজনফারের শিকার ৫ উইকেট © সংগৃহীত

ক্রিকেটে আফগান রূপকথা যেন শেষ হওয়ার নয়। মোটামুটি সব শক্তিশালী দলকেই হারিয়েছে তারা। এখন তো বলে-কয়ে হারায় জিম্বাবুয়েকে। আফগানরা তাদের শক্তিমত্তার প্রমাণ দিল আবারও। জিম্বাবুয়েকে রীতিমতো গুঁড়িয়ে দিল তারা। ওয়ানডে ম্যাচ হলেও তারা টি-টােয়েন্টি স্টাইলে যেন উড়িয়ে দিল জিম্বাবুয়েকে। 

প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ৫৪ রানে অলআউট করে ২৩২ রানে জিতেছিল আফগানিস্তান। সিরিজের ৩য় ও শেষ ম্যাচে এসে রীতিমতো টি-টোয়েন্টি স্টাইলে খেললো আফগানরা। যার ফলে ৮ উইকেট ও ১৩৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিলো হাশমতউল্লাহ শহিদির দল। সে সঙ্গে সিরিজ জিতলো ২-০ ব্যবধানে।

শনিবার (২১ ডিসেম্বর) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামতে হয় জিম্বাবুয়েকে। তরুণ স্পিনার আল্লাহ মালিক গাজনফারের ঘূর্ণিতে মাত্র ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ১০ ওভার টানা বল করে ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট। রশিদ খান নেন ৩ উইকেট। ফরিদ আহমদ ও আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি করে উইকেট।

জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সিন উইলিয়ামস একাই লড়াই করলেন আফগানর বোলারদের বিপক্ষে। ৬১ বলে ৬০ রান করে আউট হন তিনি। এছাড়া ১৩ রান করেন সিকান্দার রাজা। জবাবে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অটল ও আবদুল মালিক মিলে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেন। সেদিকুল্লাহ ৫০ বলে করেন সর্বোচ্চ ৫২ রান। ২৯ রান করে আউট হন আবদুল মালিক।

শেষ পর্যন্ত ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ১৭ রানে রহমত শাহ ও ২০ রানে অপরাজিত ছিলেন হাশমত উল্লাহ শহিদি। রিচার্ড এনগারাভা ও ট্রেভর গুয়ান্ডু নেন ১টি করে উইকেট।

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬