এবার বিসিবির বড় দায়িত্ব পাচ্ছেন ফাহিম

২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
নাজমুল আবেদীন ফাহিম

নাজমুল আবেদীন ফাহিম © সংগৃহীত

গত আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নিযুক্ত হন দেশের খ্যাতিমান কোচ এবং ক্রীড়া বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সরকার পরিবর্তনের পর বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত পাঁচটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। সবশেষ আজ শনিবার (২১ ‍ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিসিবির আরেকটি সভা করেছে। যদিও এখনও নতুন করে স্ট্যান্ডিং কমিটির তালিকা প্রকাশ করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

তবে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যান্ডিং কমিটি কেমন হবে, কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন তা জানিয়ে দেওয়া হবে। বোর্ড মিটিং শেষে এ খবর জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে জল্পনা রয়েছে কোন পরিচালক কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন তা নিয়ে। বিসিবির একটি সূত্র জানায়, নতুন করে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম।

এ ছাড়া ফিন্যান্স বিভাগের দেখভাল করবেন ফাহিম সিনহা। গ্রাউন্ডস কমিটি সামলাবেন মাহবুব আনাম। এদিকে, আগে থেকেই আম্পায়ার্স কমিটির দায়িত্ব পালন করে আসছেন ইফতেখার রহমান মিঠু, তিনিই থাকছেন ওই দায়িত্বে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। যদিও প্রত্যেক পরিচালককেই সামলাতে হবে দুই থেকে তিনটি করে বিভাগ। কেননা বিসিবিতে এই মুহূর্তে সক্রিয় পরিচালকের সংখ্যা ১০ জন।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬