ক্রিকেটার শরিফুল নিজ গ্রাম নিয়ে উৎকণ্ঠিত কেন?

২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম © সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিন ফরম্যাটেই নিয়মিত তিনি। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৌমারি গ্রামে। নিজের গ্রামের সার্বিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন এই পেসার।

নিজ এলাকায় মাদকের থাবা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও নির্মল পরিবেশ ধরে রাখার আহ্বান জানিয়েছেন শরিফুল ইসলাম। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আটটায় শরিফুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেবীগঞ্জ উপজেলার মৌমারি গ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, ‘আমার গ্রাম ,যেখানে আমার শৈশব-কৈশোর কেটেছে, সেটির প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। এখানে ফিরলেই স্মৃতিরা যেন নতুন করে বেঁচে ওঠে, আর মন ভরে যায় আবেগে। কিন্তু ইদানীং এই আবেগের জায়গায় শঙ্কা আর উৎকণ্ঠা জায়গা নিচ্ছে। এত দূর্গম ও শান্ত গ্রামেও মাদকাসক্তির কালো ছায়া পড়তে শুরু করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শেকড় কি আর আগের মতো নিরাপদ, নির্মল পরিবেশ ধরে রাখতে পারবে? নাকি দিন দিন ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে? এই প্রশ্নগুলো আমাকে গভীরভাবে নাড়া দেয়।’

 

ট্যাগ: ক্রিকেট
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬