ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ‘মাস্টার-মাইন্ড’ কে?

২০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ধবলধোলাই করেছেন টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ধবলধোলাই করেছেন টাইগাররা © সংগৃহীত

ইদানীং বাংলাদেশের নানা সাফল্যে ও ব্যর্থতায় যেন ঘুরেফিরে উচ্চারিত হয় ‘মাস্টার-মাইন্ড’ শব্দটি। সাধারণত যিনি পরিকল্পনা করেন, পেছন থেকে চালিত করেন, তাকে মাস্টার-মাইন্ড বলা হয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ধবলধোলাই করেছেন টাইগাররা। তাদের সাফল্যের পেছন কে বেশি কাজ করেছেন? মাস্টার-মাইন্ডের ভূমিকা পালন করেছেন? 

ক্রিকেটারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি কারো কারো মুখে প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রশংসাও শোনা গেছে। বাংলাদেশের সাফল্যের জন্য তাকেও কৃতিত্ব দিচ্ছেনে অনেকেই। এজন্য তাকে কেউ কেউ বলছেন ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ‘মাস্টার-মাইন্ড’।

বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন সপ্তাহ খানেক এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের ড্রেসিংরুমে কোচ সালাউদ্দিনের উপস্থিতি দলের উন্নতি এবং ক্রিকেটারদের ভালো খেলার অন্যতম কারণ। কথাটি শুনে কেউ কেউ হয়ত ভ্রূ কুঁচকাবেন। কিন্তু বাস্তবতা এমন কথাই বলছে এখন।

কোনো সিরিজের প্রথম টেস্টে নাকাল হওয়ার পর বাংলাদেশ শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে কবে? ওয়ানডে সিরিজে চরমভাবে নাকাল হওয়ার টি-টোয়েন্টি সিরিজে এমন উজ্জ্বল পারফরম্যান্স, বিপুল বিজয় কে দেখেছে কবে?

এভাবে ঘুরে দাঁড়ানোর পিছনের কৃতিত্বটা অবশ্যই কোচ ও টিম ম্যানেজমেন্টের। ভিনদেশি কোচ ফিল সিমন্সের দলটাকে এক ছাতার নিচে রাখা ও মানসিকভাবে উজ্জীবিত রাখার কাজ করে দিয়েছেন সালাউদ্দিন।‎

কোচ হিসেবে মেধাবী ও নামি হলেও বদমেজাজি চন্ডিকা হাথুরুসিংহের সময় ড্রেসিংরুমটা একটু অন্যরকম থাকতো। হাথুরুর ভয়ে-দাপটে ক্রিকেটাররা মনের দিক থেকে একটু নরম থাকতেন। ড্রেসিংরুমটা একটু গুমোট ছিল। ক্রিকেটারদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিলেন না। এখন সালাউদ্দিন আসায় ক্রিকেটাররা মাথার ওপর কটা বড় ‘বট গাছ’ পেয়েছেন।

সে কারণেই তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম সাকিবরা এক সুতোয় গেঁথে আছেন। একক ইউনিট হিসেবে মনের আনন্দে খেলেছেন। সামর্থ্যের সেরাটা উপহার দেওয়ার অনুকূল পরিবেশও পেয়েছেন।

অনেকে বলছেন, কোচ সালাউদ্দিন যোগ হওয়ায় ড্রেসিংরুমের পরিবেশটা অনেক চমৎকার। শান্ত ও স্বচ্ছ। যে কারণে ক্রিকেটারদের ভালো খেলার ইচ্ছেটাও বেড়েছে। সবাই দলটাকে নিজের ভাবতে শুরু করেছেন। যার ফলেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ধবলধোলাই করতে পেরেছেন টাইগাররা।

ট্যাগ: ক্রিকেট
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬