সিরিজ জয়ের ম্যাচে ক্যারিবিয়ানদের ১৯০ রানের টার্গেট দিল বাংলাদেশ

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য বাংলাদেশের © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাকের আলি। ৪১ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১৪ রান করেন টাইগার অধিনায়ক। তবে অপর প্রান্ত থেকে ২১ বলে ৩৯ রান করেন পারভেজ ইমন। ৯ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন তানজিদ তামিম।

এরপর পাঁচ নম্বরে নেমে জাকের আলী অনিক তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। মিরাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন স্কোরবোর্ডে। ২৩ বলে ২৯ রান করে আউট হন মিরাজ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শামীম পাটোয়ারী। রান আউটে কাটা পড়েন শেখ মাহেদী। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন জাকের।

শেষ দিকে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলে আউট হন তানজিম সাকিব। আর জাকেরের ৪১ বলের অপরাজিত ৭২ রানে ভর করে করে ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। 

 

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬