বাংলাদেশে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে হামজা

বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে হামজা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ভিডিও বার্তায় হামজা জানিয়েছেন, বাংলাদেশে খেলতে তর সইছে না তার। 

হামজার বাংলাদেশ দলে খেলতে পারার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার ক্লাব তাদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছে।    

বাফুফে বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

বাফুফের ছোট্ট ভিডিও বার্তায় হামজা বলেন, ‘হাই, আমি হামজা। আমি সব কিছুর জন্য খুবই খুশি। বাংলাদেশের হয়ে খেলার তর সইছে না। আশা করছি, দ্রুতই দেখা হবে।’ ২৭ বছর বয়সী হামজার ছবি পোস্ট করে লেস্টার সিটি লিখেছে, হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের।

প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ে খেলা প্রথম ফুটবলার হিসেবে হামজা এখন বাংলাদেশের জার্সি পরার অপেক্ষায় আছেন। হামজা চৌধুরীর বাবার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন, সিলেটেও ঘুরে গেছেন। তবে তার মা গ্রানাডার। হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। 

যে কারণে তার ইংল্যান্ড, বাংলাদেশ ও গ্রানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও দেখেছেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব থাকলেও ইংল্যান্ডের অপেক্ষায় ছিলেন তিনি।

তবে হামজা বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর কিছু জটিলতা দেখা যায়। যেহেতু তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন তাই ফিফার ফুটবল ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেতে হয়েছে।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬