সুখবর জানাল ফরচুন বরিশাল, বিপিএলে মাতাবেন আফ্রিদি

১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
শাহীন আফ্রিদি

শাহীন আফ্রিদি © সংগৃহীত

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতিবারই দল তৈরিতে বেশ চমক দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহীন আফ্রিদিকে। পাকিস্তানের এই পেসারকে নেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২৪ বছর বয়সী শাহীনকে সরাসরি চুক্তি হিসেবে দলে টেনেছে বরিশাল। প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছেন তিনি। এছাড়া পাকিস্তানের আরও দুই খেলোয়াড় ফাহিম আশরাফ ও জাহানদাদ খানকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাঁহাতি পেসারকে অবশ্য প্রথম পাঁচ ম্যাচের জন্য পাবে বরিশাল। তাকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ১১তম আসর।

বরিশালে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন কাইল মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবী, আলী মোহাম্মদ। এদের সবাইকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল। ড্রাফট থেকে টেনেছে জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা ও নান্দ্রে বার্গারকে।

স্থানীয় তারকা খেলোয়াড় হিসেবে বরিশালে আছেন তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিয়াদ হোসেন ও তাইজুল ইসলাম।

 

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close