মেসির জার্সি নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্কালোনি

১৪ নভেম্বর ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসি

লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসি © সংগৃহীত

আবার দেশের জার্সিতে নামছেন লিওনেল মেসি। আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের ঘরের মাঠ আসুনসিওনেও আরেকটি মেসি মাস্টারক্লাসের প্রত্যাশা করছে বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু এই ম্যাচের আগেই বিতর্কের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। নিজেদের মাঠে লিওনেল মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এমনকি সেখানকার স্থানীয় দর্শকরা আর্জেন্টিনার জার্সি পরেও গ্যালারিতে যেতে পারবেন না।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বসেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি মনে করেন, নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টিনার জার্সি শোভা পাবে স্বাগতিকদের গ্যালারিতে, ‘যৌক্তিকভাবে প্যারাগুয়ে ফুটবলার, সেখানকার ভক্তরা জাতীয় দলের জার্সিই পরবে। কিন্তু একজন মেসি তাদের চেয়েও বড়। ফলে এখানে আর্জেন্টিনার জার্সি থাকাটা অসম্ভব কিছু না।’

তিনি আরও পরিষ্কার করে বলেন, ‘জার্সি পরা মানেই তারা প্যারাগুয়েকে সমর্থন করে না, ব্যাপারটা এমন নয়। আমার মনে হয় ফুটবল ভক্তরা মেসিকে যে তার ওজন অনুযায়ী স্বীকৃতি দিচ্ছেন, সেটা ভালো। তার মানে এই নয় জার্সি আছে বলেই কেউ আর্জেন্টাইন ভক্ত হয়ে গেল।’

প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

ঘরের মাঠে পুরোপুরি সুবিধা নিতেই এমন ব্যবস্থা জানিয়ে তিনি বলেন, ‘এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া।’

প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো অবশ্য বলেছেন, এই নিষেধাজ্ঞা নিয়ে তার কোনও মাথা ব্যথা নেই, ‘এই নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই। ব্যাপারটা নিয়ে কিছুই জানি না। আমার মনে হচ্ছে এটা হয়তো সম্ভাব্য ঝামেলা এড়ানোর একটা কৌশল।  মেসি এই ম্যাচে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে জীবনের সেরা ম্যাচ খেলুক এই কামনা করি। কিন্তু এই ম্যাচের জন্য নয়।’

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence