নাহিদ রানার ওডিআই অভিষেক আজ, দিনটা কি স্মরণীয় করতে পারবেন?

১১ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

আন্তর্জাতিক টেস্টে আলো ছড়িয়েছেন, দেশের দ্রুতগতির বোলারের তকমা পেয়েছেন পেসার নাহিদ রানা। বাংলাদেশের জার্সি গায়ে ৫ টেস্ট খেলার পর অবশেষে সাদা বলে অভিষেক হচ্ছে তার। দিনটা কি স্মরণীয় করতে পারবেন এই তরুণ?

সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে। এখন শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাকি তার। ১৫০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো  নাহিদের।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় আছে বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ম্যাচে হেরেছিল টিম টাইগার্স। ঘুরে দাড়ায় দ্বিতীয় ওয়ানডেতে। সিরিজ নির্ধারণীর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে লাল-সবুজ দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক নামজুল হোসেন শান্ত। বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ। তার পরিবর্তেই অভিষেকের সুযোগ পেয়েছেন নাহিদ।

টেস্টে গতি আর সুইংয়ে নাহিদ তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ৪৫.৫৭ গড়ে শিকার করেছেন ১৪টি উইকেট। এবার সাদা বলে নিজেকে তুলে ধরার অপেক্ষায় ডানহাতি এই পেসার।

৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬