আজ আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না শান্ত, অধিনায়কত্ব করবেন কে?

১১ নভেম্বর ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে পরিণত হওয়া তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। কুঁচকির চোটে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘ইনজুরির কারণে শান্ত তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না।’

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পান শান্ত। স্ক্যান করানো হলে দেখা যায় ম্যাচের সময়ের মধ্যে শান্তর সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। অথচ সিরিজে ফেরার ম্যাচে মূল ভূমিকাটাই ছিল তার। ৭৬ রানের ইনিংস খেলে ভালো পুঁজির ভিত গড়ে দিয়েছেন। ম্যাচসেরাও হন তিনি। ম্যাচটা ৬৮ রানে জিতেছে বাংলাদেশ।

শান্তর চোটের ফল চলতি সিরিজে তালিকা বড় হয়েছে বাংলাদেশের। এরই মধ্যে মুশফিকুর রহিম ছিটকে গেছেন। শান্তর জায়গায় শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। তার বদলে দলে ঢুকবেন জাকির হাসান।

৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬