ভারত সাফ জানিয়ে দিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না

০৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে হওয়ার কথা

চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে হওয়ার কথা © সংগৃহীত

অনেক দিন ধরে আলোচনায় ছিল ভারতীয় ক্রিকেট দল কি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তান যাবে? শেষমেশ ভারত সাফ জানিয়ে দিল, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দেশটিতে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদেন এ তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে, ভারত সরকার দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দিচ্ছে না। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারত পাকিস্তানে যাবে না।

পাকিস্তানের ‘না’ বলায় আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) টুর্নামেন্টটি আয়োজনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। তবে বিকল্প ভেন্যু কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এরই মধ্যে হাইব্রিড মডেল ব্যবহারের প্রতি আপত্তি করে বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে পরিস্থিতির প্রেক্ষাপটে বিকল্প আয়োজনের জন্য প্রস্তুতিমূলক আলোচনা চলমান রয়েছে।

আট-দলের এই বৈশ্বিক টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা। ভারতের আপত্তির কারণে সিদ্ধান্তে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিকল্প পরিকল্পনা করতে হবে। 

হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, যেখানে কিছু ম্যাচ পাকিস্তানে এবং অন্য ম্যাচগুলো একটি বিকল্প ভেন্যুতে হতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলংকা এই মডেলের সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে এবার অংশ নেবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬