সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, দিতে হবে পরীক্ষা?

০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ক্রিকেট খেলছেন সেই ২০০৬ সাল থেকে। কখনো তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠেনি। তবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য তাকে বোলিং পরীক্ষায় অংশ নিতে হবে।

জানা গেছে, সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন। সেখানেই অনফিল্ড আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যেই বিষয়টি সাকিবকে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এখন সাকিবকে দিতে হবে বোলিং পরীক্ষা। 

কবে নাগাদ হতে পারে এই পরীক্ষা, তা জানতেই যোগাযোগ করা হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা জানান, ‘টন্টনে সারে বনাম সমারসেট ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন অনফিল্ড আম্পায়ার। এই নিয়ে আমরা সাকিবের সঙ্গে কাজ করছি যেন একটা অনুমোদিত ল্যাবে পরীক্ষা নেয়া যায়। এখন পর্যন্ত দিন নির্দিষ্ট না হলেও বলতে পারি, আগামী দুই সপ্তাহের মাঝে বোলিং পরীক্ষা হবে তার।’ 

তবে এই বোলিং পরীক্ষা কেবলই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। তাই এই অভিযোগের সঙ্গে আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার কোনো সম্পর্ক নেই।

ট্যাগ: ক্রিকেট
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬