ইউরোপের কোন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন সাবিনা? জানালেন এবার...

০৩ নভেম্বর ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
ঋতুপর্ণা চাকমা ও সাবিনা খাতুন

ঋতুপর্ণা চাকমা ও সাবিনা খাতুন © সংগৃহীত

সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশ ছাপিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে তাদের সাফল্যের কথা। এরই মধ্যে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা ইউরোপের ক্লাব থেকে পেয়েছেন প্রস্তাবও। ঋতুপর্ণা প্রস্তাবের কথা জানালেও, সাবিনা এবার প্রকাশ করলেন ক্লাবের নাম।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, উত্তর মেসিডোনিয়ান নারী লিগের শীর্ষ ক্লাব ব্রেরা তিভেরিজার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন এই দুই খেলোয়ার। শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনা এ কথা জানান। তবে ভিসা জটিলতা থাকতে পারে বলে তা এখনো চূড়ান্ত হয়নি।

প্রস্তাবের বিষয়ে দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে চারজন খেলোয়াড়ের কথা জানায়, কিন্তু পরবর্তীতে দুইজন খেলোয়াড়ের কথা বলে।’

ইউরোপের ক্লাব ব্রেরা তিভেরিজা বর্তমানে লীগ টেবিলে শীর্ষ অবস্থানে রয়েছে। মাত্র দুজন বিদেশি খেলোয়াড় রয়েছে ক্লাবটিতে। ওই দুজন হলেন ব্রাজিলের গোয়া চেউরি হারুমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কপলি জেন।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ভিনদেশি ক্লাবে খেলেছেন সাবিনা। ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসি ও পরে কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসির জার্সিতে দেখা যায় তাকে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬