হোয়াইটওয়াশের পর শীর্ষস্থান হারাল ভারত

০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
হোয়াইটওয়াশ হয়ে বিপাকে পড়েছে ভারত

হোয়াইটওয়াশ হয়ে বিপাকে পড়েছে ভারত © সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুটি চক্রে ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি ভারত। এবারও ফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রোহিত-কোহলিরা। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে বিপাকে পড়েছে আকাশী-নীলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে টেবিলের শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে এসেছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামার আগে ভারতের পয়েন্ট ছিল ৬২.৮২ শতাংশ। কিন্তু কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে। তাই ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৫৫.৫৬ শতাংশ তিন রয়েছে শ্রীলঙ্কা ও চতুর্থ স্থানে রয়েছে ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট অর্জন করা নিউজিল্যান্ড।

আরও পড়ুন: দুই যুগ পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

ফলে টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠতে কঠিন পরীক্ষা দিতে হবে ভারতকে। আর মাত্র তিন সপ্তাহ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যেখানে ফাইনালের সমীকরণ মেলাতে হলে ভারতকে সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এই সমীকরণ মেলানো রোহিত-কোহলিদের জন্য খুবই কঠিন।

এই সমীকরণ না মেলাতে পারলে ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। কারণ, অস্ট্রেলিয়া সিরিজের পর আর কোনো ম্যাচ পাবে না ভারত। অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পয়েন্ট খোয়ালে ভারত টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে।

ট্যাগ: ক্রিকেট
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬